প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক প্রেয়সীর সঙ্গে ফের মোলাকাত হবে। এক হোটেলে রাত্রিও যাপন করবেন দুজনে। এ কথা ভেবে শহীদ কাপুর রোমাঞ্চ বোধ করতেই পারেন। কাল শুক্রবার মওসুম ও বডিগার্ড ছবির প্রচারণা চালাতে শহীদ কাপুর, কারিনা কাপুর, সোনম কাপুর ও সালমান খান যাচ্ছেন দিল্লিতে। সেখানে গুরগাওয়ের একটি হোটেলে ওঠার কথা রয়েছে তাঁদের। ফুরসত পেলে বা পুরোনো প্রেম উতলে উঠলে শহীদ বা কারিনা দুজন দুজনার কাছে ছুটে যেতে পারেন—এ আর বিচিত্র কি! এমন আশঙ্কা থেকেই ছবির কলা-কুশলীরা নাকি শহীদ ও কারিনার জন্য ভিন্ন ব্যবস্থা করছেন। একে অন্যের মুখ-দর্শন যেন করতে না পারেন সে জন্য দুজনের কক্ষ পৃথক তলায় করা হয়েছে। টিএনএন।