কাজটাই আসল মাধ্যম নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক মানুষ বদল। রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এতে অভিনয় করছেন জয়া আহসান। কথা হলো তাঁর সঙ্গে। কত দিন পর ধারাবাহিক নাটকে অভিনয় করছেন?তা প্রায় বছর দুই-তিনেক তো হবেই। শেষ কাজ করেছিলাম টু-লেট নাটকে। ধারাবাহিক নাটক করলে অনেক দিন লেগে থাকতে হয়। অন্য কাজে সময় দেওয়া কঠিন হয়ে পড়ে। আর আমি একটু বেছে বেছে কাজ করি। যেটা করি, তাতে খুব বেশি মনোযোগ দেই। যাতে কাজটা খুব ভালো হয়। এবার মানুষ বদল নাটকটি করতে রাজি হয়েছি অনিমেষ আইচের জন্য। তাঁর কাজ একটু অন্য ধরনের। মানুষ বদল নাটকে আপনার সাজ, পোশাক, অভিনয়—সবকিছুই একটু আলাদা।এখানে আমার চরিত্রটিই সে রকম। দেখে যেন কারও সহ্য না হয়, ঠিক সে রকম। আবুল হায়াত ভাইয়ের স্ত্রী। আমি আসলে বিভিন্ন আসরে গান করতাম। আয় খুব কম। সব সময়ই কঠিন জীবনসংগ্রামের মধ্য দিয়ে চলতে হয়। একসময় সেলিম ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। নাটকে তিনি খুবই খারাপ লোক। তিনি আমাকে নানা কাজে ব্যবহার করেন। এর বেশি কিছু বলতে চাই না। আমি চাই, দর্শক নাটকটি নিয়মিত টিভিতে দেখুক।এক ঘণ্টার নতুন কোনো নাটকে কাজ করছেন?স্বাধীনতা দিবস উপলক্ষে হিমেল আশরাফ একটি নাটক তৈরি করছেন। লিখেছেন মশিউল আলম। নাম সেলিব্রিটি ’৭১। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় একজন তারকার কী অবস্থা হয়েছিল, সেটাই এই নাটকের মূল বিষয়। এ তারকার পরিবার কিংবা আপনজন বলতে কেউ ছিল না। সবাইকে হত্যা করা হয়েছিল। আমি সেই তারকার চরিত্রে অভিনয় করব। ২৮ ফেব্রুয়ারি থেকে নাটকটির শুটিং শুরু হবে।আর কোনো নাটক?কিছু ভালো কাজ করেছি। এর মধ্যে রয়েছে তরুণ পরিচালক রবির নাটক হ্যালোইন, হূদি হকের সেই রাজকন্যা ও হুমায়ূন আহমেদের চিত্রনাট্য অবলম্বনে আলভি আহমেদ তৈরি করেছেন নীল বোতাম। আর চলচ্চিত্র?ডুবসাঁতার আর বেহুলার কাজ তো অনেক আগেই শেষ। অনেকেই বলেন, এগুলো ডিজিটাল ছবি। কোন মাধ্যমে (ফরম্যাট) ছবিগুলো তৈরি হচ্ছে, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি কিন্তু পুরো শ্রমটাই দিয়েছি। আমার কাছে কাজটাই আসল, ফরম্যাট নয়।  বিনোদন প্রতিবেদক