কাজল এবার পুত্রসন্তানের জননী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেত্রী কাজল দ্বিতীয়বারের মতো মা হলেন। এবার তিনি এক পুত্রসন্তান জন্ম দিয়েছেন। জানা গেছে, মা ও নবজাতক দুজনই সুস্থ আছে। গতকাল মুম্বাইয়ের বান্দ্রা এলাকার লীলাবতী হাসপাতালে কাজল পুত্রসন্তানের মা হন। তখন হাসপাতালে কাজলের স্বামী অজয় দেবগন উপস্থিত ছিলেন। পুত্রসন্তান হওয়ার পর অজয়-পরিবারের সবাইকে তাঁদের নিকটাত্মীয় ও শুভাকাঙ্ক্ষিরা শুভেচ্ছা জানান। পরে অজয় মেয়ে নায়সা ও শাশুড়ি তনুজাকে হাসপাতালে নিয়ে আসেন।উল্লেখ্য, ভারতের বিভিন্ন সিনেমা হলে এখন কাজল অভিনীত হিন্দি ছবি ‘উই আর ফ্যামিলি’ প্রদর্শিত হচ্ছে। সেই ছবিতেও কাজল পুত্র ও কন্যাসন্তানের মা।