কাজল ও শাহরুখ করনের ছবিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
(কাজল+শাহরুখ খান)+করন জোহর=সাফল্য! গাণিতিক সমীকরণ বরাবর এমনটাই হয়েছে। স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবি বানাচ্ছেন করন। সব সময়ের মতো এবারও চাইছেন, এই ছবিটাও সাফল্যের মুখ দেখুক। তাই দ্বারস্থ হয়েছেন প্রিয় দুই বন্ধুর। শনিবার করনের ডাকে সাড়া দিয়ে একটা গানে অংশ নিয়েছেন কাজল। খুব শিগগিরই যশরাজের ছবির শুটিং শেষে লন্ডন থেকে ফিরবেন শাহরুখ। তারপর দাঁড়াবেন করনের ক্যামেরার সামনে।কমেডি ঘরানার ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ার মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর। জিনিউজ ব্যুরো।