কাজলের চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে সেপ্টেম্বরে কাজলের কোলজুড়ে আসছে। কী আসছে? বলিউডের এই তারকা অভিনেত্রীর দ্বিতীয় সন্তান! প্রথমবার কন্যাসন্তানের মা হয়েছেন, এবার কী চাইছেন তিনি? ছেলে? না, এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না কাজল, ‘আমি শুধু সুস্থ একটি বাচ্চার সুস্থ মা হতে চাইছি, যাতে আমি তাকে ভালোভাবে দেখেশুনে রাখতে পারি। ফুটফুটে একটা মেয়ে আছে আমার। তাই কেমন করে বলি, তেমন আরেকটি মেয়ে চাই না? ছেলে হলেই যে আমার সংসারে পূর্ণতা আসবে—এমন কথা বিশ্বাস করি না আমি। আমার তানিশাকে নিয়েই আমার পূর্ণাঙ্গ পরিবার।’ ওয়েবসাইট।