কাজলের দায়বোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজল
কাজল

মানুষকে বিনোদন দেওয়া তাঁদের পেশা। তবে এখানেই দায়িত্ব শেষ হয়ে যায় না বলেই মনে করেন বলিউড অভিনেত্রী কাজল। তাঁর মতে, অভিনেত্রী বা তারকাদের মুখ সাধারণ মানুষদের কাছে খুবই পরিচিত। এ কারণে যেকোনো ধরনের সমাজসচেতনতায় তারকাদের কাজ করা উচিত। কারণ তাঁদের কথা খুব সহজেই পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে। কাজল নিজেও দায়িত্ববোধ থেকে বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত। এমনই একটি কার্যক্রমের প্রচারণা করতে এসে তিনি বলেছেন, ‘একজন অভিনেত্রী বা তারকার পক্ষে সচেতনতা ছড়ানো সবচেয়ে সহজ। কারণ সাধারণ মানুষ তাদের চেনে। তাদের কথা শোনে।’ আইএএনএস।