কাজলের নাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরে! কোথায় এখন একটু বিশ্রাম নেবেন, যে শিশুটি আসছে তার জন্য একটু সতর্ক থাকবেন—তা আর হলো কই! দ্বিতীয়বার মা হওয়ার আগে দিব্যি শুটিং করে বেড়াচ্ছেন কাজল। শুধু কি অভিনয়! সমানতালে নেচে-গেয়ে চলেছেন। হলিউডের স্টেপমাম ছবি অবলম্বনে সিদ্ধার্থ মালহোত্রা তৈরি করছেন লাভ ইউ মা। এই ছবির গানের দৃশ্যে নেচেছেন কাজল। ওই দৃশ্য ধারণ করতে চার দিন লেগেছে। এতকিছুর পরও স্বাস্থ্যের প্রতি মনোযোগ আছে তাঁর। মহড়ায় নাচের মুদ্রা বুঝিয়ে দেওয়ার সময় তা ধীরলয়ে করার জন্যকাজল কোরিওগ্রাফারদের অনুরোধ করেন। কোরিওগ্রাফারও কাজলের ইচ্ছার প্রতি সম্মান দেখান। এ ছবিতে কাজলের সহশিল্পীরা হলেন কারিনা কাপুর ও অর্জুন রামপাল। ওয়েবসাইট।