কাজলের বাড়িতে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজল
কাজল

‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’খ্যাত বলিউডের তারকা অভিনেত্রী কাজলের বাড়ি থেকে সম্প্রতি ১৭টি সোনার বালা চুরি করে নিয়ে গেছে চোর।
মুম্বাইয়ের জুহুতে সপরিবারে বসবাস করেন বলিউডের তারকা দম্পতি কাজল ও অজয় দেবগন। সম্প্রতি তাঁদের বাসায় ঢুকে ১৭টি সোনার বালা চুরি করে পালিয়ে গেছে চোর। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
এই চুরির ঘটনায় পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি জানার পর কাজলের বাসা পরিদর্শন করেছে মুম্বাই পুলিশ। এ প্রসঙ্গে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। তদন্তকাজ অব্যাহত আছে।’
এর আগে চলতি মাসের ১৬ তারিখে বলিউডের আরেক অভিনেত্রী শিল্পা শেঠির বাসায় চুরির ঘটনা ঘটে। শিল্পা ও তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাও থাকেন জুহু এলাকায়। আইপড, আইপ্যাড, ট্যাবলেট, মিউজিক সিস্টেম মিলিয়ে এক লাখ ১০ হাজার রুপির মালামাল খোয়া যায় তাঁদের বাড়ি থেকে। এ ঘটনায় জুহু থানায় পুলিশি অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি মুম্বাই পুলিশ।