কাজলের স্বাস্থ্য পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের থাইরয়েড পরীক্ষার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী কাজল। শরীর-স্বাস্থ্য ঠিক রাখতে হলে প্রত্যেক নারীকে এ পরীক্ষা করাতেই হবে। আর প্রসূতিদের জন্য থাইরয়েড পরীক্ষা অত্যাবশ্যক। এটুকু শুনে অনেকে হয়তো অবাক হচ্ছেন! বলিউডের এই অভিনেত্রী হঠাৎ শরীর-স্বাস্থ্য নিয়ে পড়লেন কেন! রহস্য আর কিছুই না, অ্যাবট ইন্ডিয়া লিমিটেড নামে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কাজল। তাই সবার মধ্যে এ বার্তা ছড়িয়ে দেওয়া। প্রসূতিদের থাইরয়েড সমস্যা অনাগত সন্তানের ওপর প্রভাব ফেলে। সেই সন্তান কম বুদ্ধিমত্তা নিয়ে জন্মায়। ভারতের প্রায় ৪২ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছে। ওয়েবসাইট।