কাজান উৎ সবে ‘অপেক্ষা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজান চলচ্চিত্র উৎ সবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে অপেক্ষা ছবিটি। রাশিয়ার কাজান শহরে এই উৎ সব শুরু হচ্ছে আজ ৬ সেপ্টেম্বর। জানা গেছে, ৩২টি দেশের ১২৬টি ছবি দেখানো হবে এই উৎ সবে। প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত হয়েছে ১৫টি ছবি। শ্রেষ্ঠ ছবি ও শ্রেষ্ঠ পরিচালকসহ সাতটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। উৎ সব কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছে ছবির পরিচালক আবু সাইয়ীদকে। উৎ সবে যোগ দিতে তিনি আজ মঙ্গলবার সকালে রাশিয়া যাচ্ছেন। উৎ সব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। ছবিতে অভিনয় করেন মিরানা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, তিনু করিম, উজ্জ্বল মাহমুদ, মিঠু বর্মন, আহসানুল হক, নার্গিস, জ্যামি জুয়েল, শরীফ খান, খোরশেদ আলম, রিতু, রিমু খান, আমান, কামাল আহমেদ প্রমুখ।