কাজী মোতাহার হোসেন সম্পর্কে আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় অধ্যাপক ও রাজবাড়ী জেলার কৃতী সন্তান ড. কাজী মোতাহার হোসেনের কর্মময় জীবনের ওপর এক আলোচনা সভা শনিবার পাংশা উপজেলার ড. কাজী মোতাহার হোসেন কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। যৌথভাবে এর আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ ও পাংশা উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। অন্যান্যের অধ্যাপক আবুল আহসান চৌধুরী, কাজী মোতাহার হোসেনের মেয়ে মাহমুদা খাতুন, নাতনি ড. ইসমত আক্তার, ড. নাজমা হক এবং কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু আলোচনা করেন।