কাজে ফিরেছেন লোহান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনার ধকল সামলে আবার কাজে ফিরেছেন হলিউড তারকা লিন্ডসে লোহান। গত ৮ জুন লস অ্যাঞ্জেলেসে ১৮ চাকার একটি বিশাল আবর্জনার ট্রাককে পেছন থেকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে লোহানের ব্যক্তিগত পোরশে গাড়ি। এতে ওই গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। চালকের আসনে বসা লোহান ও তাঁর গাড়িতে থাকা এক ব্যক্তি আহত হন। হাসপাতালে তাঁদের ভর্তি করা হলেও আঘাত গুরুতর না হওয়ায় পরে ছেড়ে দেওয়া হয়। আবর্জনাবাহী ট্রাকের চালক জেমস দাবি করেছেন, এ ঘটনার জন্য লোহানই পুরোপুরি দায়ী। এদিকে একটি ওয়েবসাইটের খবরে বলা হয়, সেদিন হাসপাতালে চিকিৎসা শেষে সরাসরি কাজে যোগ দিয়েছেন লোহান। প্রয়াত হলিউড তারকা এলিজাবেথ টেলরের জীবনী নিয়ে নির্মিতব্য লিজ অ্যান্ড ডিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। টিএনএন।