কাঠগড়ায় ডিক্যাপ্রিওর হামলাকারী
২০০৫ সালে হলিউডে শৌখিন অভিনেত্রী হিসেবে পরিচিত প্যারিস হিলটনের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। সেখানে তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। জমজমাট ওই অনুষ্ঠানে সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। অনুষ্ঠান চলাকালে হঠাত্ করেই ডিক্যাপ্রিওর ওপর চড়াও হন আরেথা উইলসন (৪০) নামের এক নারী। তিনি ডিক্যাপ্রিওকে বোতল ছুঁড়ে মারেন। এতে তাঁর মুখ ও গলার বেশ কিছু অংশ কেটে যায়। এর জন্য অবশ্য ডি ক্যাপ্রিওর মুখ ও গলায় প্রায় ডজনখানেক সেলাই দিতে হয়েছিল। এ কারণে অবশ্য তিনি বেশ কিছুদিন জনসম্মুখেও বের হতে পারেননি।ঘটনার পাঁচ বছর পর আজ শনিবার আরেথা উইলসনকে লস অ্যাঞ্জেলেসে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উইলসনের আইনজীবী বলেছেন, আগামী ৬০ দিনের মধ্যে এই বিচারকাজ শুরু হতে পারে। ডিক্যাপ্রিওর আইনজীবী আঘাতের ছবিগলো দেখে ঘটনাটাকে ‘তুচ্ছ বা মাঝারি রকমের’ ঘটনা হিসেবে দেখছেন না। এদিকে আরও জানা গেছে, যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে হামলাকারীর সাত বছরের জেল হতে পারে।উল্লেখ্য, রিক সলোমনের সাবেক বন্ধু প্যারিস হিলটনের আমন্ত্রণে ২০০৫ সালের ওই অনুষ্ঠানে উইলসন চুরি করে প্রবেশ করেন। এদিকে উইলসন পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি তাঁর সাবেক বন্ধু মনে করে ডিক্যাপ্রিওর ওপর বোতল নিয়ে হামলা করেন।এরপর ডিক্যাপ্রিও অপরাধীর অভিযোগে মামলা করেন এবং এই পরিপ্রেক্ষিতেই উইলসনের ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।—ওয়েবসাইট।