কাঠমান্ডু নাট্যোৎসবে সিএটির ‘দ্য মেটামরফোসিস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের একমাত্র পেশাদার নাট্যদল আরোহণ থিয়েটার আয়োজন করেছে ‘কাঠমান্ডু আন্তর্জাতিক নাট্যোৎসব’। উৎসবে ৩০ নভেম্বর মঞ্চস্থ হবে সেন্টার ফর এশিয়ান থিয়েটারের (সিএটি) নাটক দ্য মেটামরফোসিস। ফ্র্যান্জ কাফকার গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন আনিসুর রহমান, নির্দেশনা দিয়েছেন কামালউদ্দিন নীলু। বাংলাদেশ ছাড়াও এ উৎসবে অংশ নিচ্ছে ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, যুক্তরাষ্ট্র, রাশিয়া, স্লোভেনিয়া, স্পেন, নরওয়ে, পাকিস্তান, ভারত, ইরান, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার নাটকের দল। উৎসব শুরু হয়েছে ১৭ নভেম্বর, চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত।