কাতার ও বাহরাইনে নিরব ও নিপুণের ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরব আর নিপুণ অভিনীত তুমি আসবে বলে ছবিটি মুক্তি পেয়েছে এবার ঈদে। আগামী ১৪ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে কাতার ও বাহরাইনের প্রেক্ষাগৃহে। কাতারের প্রেক্ষাগৃহটির নাম গলফ। ছবির পরিচালক আশরাফুর রহমান জানান, এই দুই দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বিনোদন দেওয়ার জন্যই নেওয়া হয়েছে উদ্যোগটি।নিরব বলেন, ‘এবার ঈদে প্রবাসী বাংলাদেশিদের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কাতারে গিয়েছিলাম। তখন তুমি আসবে বলে কাতারের গলফ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা হয়। পরে ছবির পরিচালকের সঙ্গে ওখানকার কর্তৃপক্ষের যোগাযোগ করিয়ে দিই। এরপর তাঁরাই সব কিছু চূড়ান্ত করেছেন।’আশরাফুর রহমান বলেন, ‘কাতারে ১৪ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকার কারণে আমরা ছবি মুক্তি দেওয়ার জন্য এই দিনটি বেছে নিয়েছি।’