কাতারে ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার কাতারে হবে ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। জানা গেছে, কাতারের আল ফালাহ্ স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানটি হবে আগামী নভেম্বর মাসের মাঝামাঝি। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘আপাতত ১৫ নভেম্বর তারিখটি সামনে রেখেই আমরা কাজ করছি।’ গত শনিবার কাতারে তিন দিনের সফর শেষে দেশে ফিরেছেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন চ্যানেল আইয়ের মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) আমিরুল ইসলাম।কাতারে এই অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে ফরিদুর রেজা সাগর বলেন, ‘আমরা সংগীতের বিশ্বায়নে বিশ্বাস করি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে, যেখানে প্রবাসী বাংলাদেশিরা আছেন, সেখানে পর্যায়ক্রমে অনুষ্ঠানটির আয়োজন করছি। আমরা চাই, প্রবাসীরাও যেন এ ধরনের বড় অনুষ্ঠান উপভোগ করতে পারেন।’ফরিদুর রেজা সাগর জানান, বাংলাদেশের জনপ্রিয় প্রায় সব সংগীত তারকাই এই অনুষ্ঠানে অংশ নেবেন। সংগীতের ১৬টি বিভাগে দেওয়া হবে এ পুরস্কার। অনুষ্ঠানটি পরিচালনা করবেন শহিদুল আলম সাচ্চু।