কাদম্বরী হচ্ছেন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে হাসিনা আহমেদ এর আগে তৈরি করেছেন টেলিছবি শেষের কবিতা; নাটক পোস্টমাস্টার, তারাপ্রসন্নের কীর্তি ও প্রতিবেশিনী। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর বৌদি কাদম্বরী দেবীর গল্প নিয়ে হাসিনা আহমেদ তৈরি করবেন টেলিছবি। নাম দিয়েছেন জীবন মরণের সীমানা ছাড়ায়ে। এতে কাদম্বরী দেবীর চরিত্রে অভিনয় করবেন ফারজানা ছবি। ১৬ ও ১৭ মার্চ টেলিছবিটির শুটিং হবে নবাবগঞ্জে। ছবি বললেন, ‘আমি এর আগেও কয়েকটি কালজয়ী উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এবারের কাজটি একেবারেই আলাদা। কাদম্বরী দেবীর কথা অনেক শুনেছি, এবার তাঁর চরিত্রেই অভিন করব। এটা আমার অভিনয়জীবনের একটি উল্লেখযোগ্য প্রাপ্তি।’হাসিনা আহমেদ বলেন, ‘রবীন্দ্রনাথ ও কাদম্বরী দেবীকে নিয়ে নানা গল্প শোনা যায়। তাঁদের নিয়ে লেখা কয়েকটি বই পড়েছি। বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি। সবকিছুর ওপর ভিত্তি করে আমি নির্ভরযোগ্য একটি গল্প তৈরি করেছি।’এখানে রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করবেন ওমর আয়াজ। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে টেলিছবিটি দেখানো হবে টিভিতে।