কাদের খান অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা কাদের খান অসুস্থ হয়ে এখন ভারতের মুম্বাইয়ে আন্ধেরি এলাকার এক হাসপাতালে ভর্তি আছেন। কাদের খানের ছেলে সরফরাজ খান জানিয়েছেন, তাঁর বাবার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। তবে অবস্থার এখন উন্নতি হচ্ছে। কাদের খানকে শিগগিরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।বলিউডে কাদের খানকে সবাই ‘কাদের ভাই’ বলেই ডাকে। অসুস্থতার কারণে বেশ কয়েক বছর চলচ্চিত্রে অভিনয় থেকে দূরে আছেন তিনি।