কাদেরী কিবরিয়ার ‘বিস্ময়ে পেয়েছি মোর স্থান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রপ্রবাসী রবীন্দ্রসংগীতের প্রখ্যাত শিল্পী কাদেরী কিবরিয়া দেশে এসেছেন ফেব্রুয়ারি মাসে। এই পুরো সময়টাতে তিনি ব্যস্ত ছিলেন পারিবারিক কাজে। তারই ফাঁকে গানও করেছেন। তিনি জানালেন, ২১ ফেব্রুয়ারি রমনা বটমূলে গান করেছিলেন। আজ করবেন চ্যানেল আইতে। অনুষ্ঠানের নাম রানী গানে গানে। স্টুডিও থেকে অনুষ্ঠানটি আজ বেলা তিনটা ১০ মিনিটে সরাসরি দেখানো হবে। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে আরও থাকছেন শাহীন সামাদ। কাদেরী কিবরিয়া বললেন, ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমি গেয়েছিলাম “নাই নাই ভয়” গানটি। আজকের অনুষ্ঠানে গানটি করব। সঙ্গে আরও থাকবে রবীন্দ্রসংগীত আর পুরোনো দিনের গান।’কাদেরী কিবরিয়া জানান, এ মাসেই টোনাটুনি থেকে আসছে তাঁর গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম বিস্ময়ে পেয়েছি মোর স্থান। গত বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকায় এসেছিলেন তিনি। তখনই অ্যালবামটির কাজ করেছিলেন।২৬ মার্চ এনটিভিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সঙ্গে গান করবেন তিনি। এ ছাড়া ৩১ মার্চ বৈশাখী টিভিতে রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন।কাদেরী কিবরিয়া যুক্তরাষ্ট্রে ফিরছেন আগামী ১ এপ্রিল।