কান উৎসবে তৌকীর-বিপাশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৯তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন অভিনেতা তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। গতকাল শুক্রবার উৎসবে পৌঁছেছেন এই অভিনয়শিল্পী জুটি। তাঁরা একটি ছবির উদ্বোধনী প্রদর্শনীতেও উপস্থিত ছিলেন।
তৌকীর আহমেদ তাঁর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কান উৎসবে প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে লিখেছেন, ‘আ ওয়ান্ডারফুল সেলিব্রেশন অব ফিল্মস (সিনেমার অসাধারণ এক উদ্যাপন)’। ফেসবুকে কান উৎসবে তাঁদের দুজনের ছবিও মিলেছে।
এবার কান উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দু ফিল্মে প্রদর্শিত হচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অজ্ঞাতনামা’। ছবিটি জোরেশোরে নিজের উপস্থিতি জানান দিচ্ছে।