কান উৎসবে নারীর আধিপত্য

এবারের কান উৎসবের মূল কর্তৃত্বটা থাকছে মেয়েদের হাতেই৷ কানের বিচারকদের তালিকায় প্রতিবারই কিছু না কিছু চমক থাকে৷ থাকে অভিনবত্বও৷ আগেরবারে বিশ্ব সিনেমার রথী-মহারথীদের বিচারকদের তালিকায় যোগ হয়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান৷ এবার কানের বিচারকদের তালিকায় চমক সম্ভবত নারী আধিপত্য৷ উৎসবের মূল আকর্ষণ কাহিনিচিত্র বিভাগের বিচারকদের প্রেসিডেন্ট হিসেবে আছেন নিউজিল্যান্ডের নারী চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার জেন ক্যাম্পিয়ন৷ বিচারকদের তালিকায় আরও আছেন, আ সেপারেশন ছবির ইরানি অভিনেত্রী লায়লা হাতামি৷ যুক্তরাষ্ট্র থেকে যোগ হয়েছেন নির্মাতা সোফিয়া কাপোলা৷ আছেন ফরাসি অভিনেত্রী ক্যারল বেকোয়েট ও দক্ষিণ কোরিয়ার জিয়ন দো ইয়নও৷
ক্যামেরা দ’র বিভাগের বিচারকদের নেতৃত্বও গেছে মেয়েদের হাতেই৷ এই বিভাগের প্রেসিডেন্ট ফরাসি অভিত্রেী নিকোল গার্সিয়া৷
সব মিলিয়ে মনে হচ্ছে, কান চলচ্চিত্র উৎসবের পাম দ’রসহ অন্য সব বড়সড় পুরস্কারের সিদ্ধান্ত মূলত থাকছে মেয়েদের হাতেই৷