কান উৎসবে যাচ্ছেন ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। বিষয়টি নিশ্চিত করে তাঁর এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ছয় মাসের মেয়ে আরাধ্যকে নিয়েই তিনি ওই উৎসবে যোগ দেবেন। এর আগে জোর গুঞ্জন শোনা যায়, এবার কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন না ঐশ্বরিয়া। সূত্র জানায়, হ্যাঁ, এবার কানে যাচ্ছেন ঐশ্বরিয়া। তাঁর স্বামী বলিউড তারকা অভিষেক বচ্চন যাচ্ছেন কি না—এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঐশ্বরিয়া যে আরাধ্যকে নিয়ে যাচ্ছেন, তা নিশ্চিত। বিগত বছরগুলোতে কানের লালগালিচা অনুষ্ঠানের একটি প্রসাধনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যোগ দিয়েছেন ঐশ্বরিয়া। জিনিউজ।