কান উৎসবে শাড়ি পরবেন বিদ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যা বালান যখন জানলেন কান চলচ্চিত্র উৎসবের জুরি নির্বাচিত হয়েছেন, তখন তিনি ঘনচক্কর ছবির শুটিংয়ে ব্যস্ত। সাংবাদিকদের সঙ্গে কথা বলার তেমন সময় পাননি। তবে একটা জরুরি ফোন করেছেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জিকে। কান চলচ্চিত্র উৎসবে তাঁর ডিজাইন করা শাড়িই পরবেন বিদ্যা। ঐশ্বরিয়া রাইকে বেশির ভাগ সময় পাশ্চাত্যের ডিজাইনারদের ডিজাইন করা গাউনই পরতে দেখা গেছে কানে। কানে শাড়ি পরার চল শুরু করেছেন সোনম কাপুর ও দীপিকা পাড়ুকোন। বিদ্যা তাতে ভিন্ন মাত্রা যোগ করতে পারেন কি না, দেখা যাক। টাইমস অব ইন্ডিয়া।