কান উৎসবে শাড়িতে সাজবেন ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছিল কানে ঐশ্বরিয়া কী পরছেন? ভারতীয় না কোনো ইউরোপীয় পোশাক। জানা গেছে, এবারের কান চলচ্চিত্র উৎসবে ঐতিহ্যবাহী ভারতীয় সাজে, শাড়িতেই সবার সামনে নিজেকে তুলে ধরছেন বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। কান উৎসবে ঐশ্বরিয়ার পোশাক নকশা করার দায়িত্ব পেয়েছেন আবু জানি ও সন্দীপ খোসলা। তাঁরা ঐশ্বরিয়ার জন্য ভারতের ঐতিহ্যবাহী চিকনকারি শাড়ি নির্বাচন করেছেন বলেই জানিয়েছে এনডিটিভি। উল্লেখ্য, ২০০২ সালে প্রথম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন ঐশ্বরিয়া। পরবর্তী সময়ে যে কয়েকবার এ উৎসবে ঐশ্বরিয়া যোগ দিয়েছেন ততবারই তিনি প্রশংসিত হয়েছেন সুন্দর পোশাকের জন্য। মা হওয়ার পর এই প্রথম কানে যাচ্ছেন তিনি। কিছুটা মুটিয়ে যাওয়ায় অন্য কোনো পোশাকের চেয়ে এখন সম্ভবত শাড়িতেই ঐশ্বরিয়াকে বেশি সুন্দর দেখাবে।