কান উৎসবে সাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৩তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে ১২ মে। এবারের উৎসবে জ্যান্ত সাপ এনে একটি ছবির প্রদর্শনী করা হবে—বলিউডে সম্প্রতি এমন গুঞ্জন উঠেছে। ছবিটির নাম হিসসস। জেনিফার লিঞ্চের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন মল্লিকা শেরাওয়াত ও ইরফান খান। এবারের উৎসবে মল্লিকা-ভক্তদের জন্য আকর্ষণ আরও আছে। লাভ বারাক নামে মল্লিকার আরও একটি ছবির প্রদর্শনী হবে কান চলচ্চিত্র উৎসবে। রোমান্টিক কমেডি ধাঁচের এই ছবি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রচারণা নিয়ে নির্মিত। ওয়েবসাইট।