কান উৎসবের পর্দা উঠছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬৪তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ ১১ মে, বুধবার। চলবে ২২ মে পর্যন্ত। এবারের উৎসবের প্রধান আকর্ষণ মিডনাইট ইন প্যারিস ছবি। এটি প্রদর্শনীর মধ্য দিয়ে এবারের উৎসবের যাত্রা শুরু হবে। ফরাসি ফার্স্ট লেডি কার্লা ব্রুনি অভিনয় করেছেন এতে। উডি অ্যালেনের পরিচালনায় ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির চরিত্রে অভিনয় করেছেন ফরাসি এক অভিনেতা। ২০০৭ সালের নির্বাচনে সারকোজির জয় এবং সাবেক মডেল ও তারকা কার্লা ব্রুনির সঙ্গে তাঁর প্রণয় থেকে বিয়ে—এসব উঠে এসেছে ছবিতে। এবারের উৎসবে বিচারকের আসনে থাকছেন হলিউড তারকা উমা থরম্যান। এ ছাড়া উৎসবে শন পেন, ব্র্যাড পিট, জনি ডেপের মতো তারকাদের উপস্থিত থাকার কথা রয়েছে। ওয়েবসাইট।