কান ক্লাসিকসে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান ক্লাসিকস বিভাগে রোববার প্রদর্শিত হয়েছে জাগো হুয়া সাভেরা (ডে শ্যাল ডন)। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি ১৯৫৮ সালের এই এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন খান আতা। এজে কারদারের এই ছবিটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছিল।
উৎসবে পাকিস্তানের ছবি হিসেবে প্রদর্শিত হলেও ছবিটি জুড়ে আছে বাংলাদেশ। ছবিটির শুটিং হয়েছে তৎকালীন পূর্ব-পাকিস্তান, মানে আমাদের বাংলাদেশে। ছবিটির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন জহির রায়হান স্বয়ং!
জাগো হুয়া সাভেরা নতুনভাবে প্রদর্শন উপযোগী করে তুলেছে লন্ডনের ডিলাক্স রিস্টোরেশন।