কান চলচ্চিত্র উত্সব থেকে ডেনিশ নির্মাতা বহিষ্কৃৃত
কান চলচ্চিত্র উত্সব থেকে বহিষ্কৃত হয়েছেন ডেনিশ নির্মাতা লারস ভন ট্রিয়ের। জার্মানির নািস দলের নেতা হিটলারের পক্ষে পক্ষপাতমূলকভাবে কৌতুক করার অপরাধে তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম উল্লেখযোগ্য এই আসরে গত ৬৪ বছরে এবারই এমন বহিষ্কারের ঘটনা ঘটল।বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার কান চলচ্চিত্র উত্সবের গিলস জ্যাকব গণমাধ্যমকে জানান, কানের মতো চলচ্চিত্র উত্সবে এমন ঘটনা খুবই দুঃখজনক। কিন্তু সিদ্ধান্তটা নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অন্যদিকে নির্মাতা ভন ট্রিয়ের বলেন, কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আমি বেশ অবাক হয়েছি। এটা আসলে এক ধরনের ভুল বোঝাবুঝি। জানা গেছে, ডেনিস এই নির্মাতা তাঁর কৃতকর্মের জন্য কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থনাও করেছিলেন। কিন্তু সেটা গ্রহণযোগ্য হয়নি। তবে ভন ট্রিয়েরের প্রতি এ ধরনের সিদ্ধান্তে অনেকে নানাভাবে ক্ষোভও প্রকাশ করেছেন। তাঁরা কেউ কেউ এটিকে সমর্থন করেছেন, আবার অনেকে এ ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। বহিষ্কার হওয়া এই নির্মাতার সর্বশেষ ছবি ‘মেলাঙ্কলিয়া’ এবারের কান চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হয়েছে।