কান চলচ্চিত্র উত্সবে সাইফ আলী খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান চলচ্চিত্র উত্সবের সমাবেশ বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের জন্য বহুল আকাঙ্ক্ষিত ও সম্মানের একটি বিষয় । ফ্রান্সের কানে এ মাসেই বসছে উত্সবটির ৬৪তম আসর। এবার এতে বলিউডের অন্য অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে যোগ দিচ্ছেন সাইফ আলী খানও। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, সাইফ আলী খান প্রথমবারের মতো কান চলচ্চিত্র উত্সবে যোগ দিচ্ছেন। ভারতের সুরা উত্পাদনকারী একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হওয়ার সুবাদে সাইফ এতে যোগ দিতে পারছেন। সাইফ এ নিয়ে বেশ খুশি। ১১ মে কানে এ উত্সব শুরু হয়ে চলবে ২২ মে পর্যন্ত।গতকাল মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে সাইফ আলীর কান চলচ্চিত্র উত্সবে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হয়। অনুষ্ঠানে সাইফ আলী খান নিজেই জানান, উত্সবে এটি তাঁর প্রথম অংশ নেওয়া। তাই এটা বেশ আনন্দেরও বটে। তবে এটি আরও বেশি আনন্দের হতো যদি উত্সবে নিজের কোনো ছবি প্রদর্শন করতে পারতাম। উত্সবে অংশ নিতে এরই মধ্যে বেশ প্রস্তুতিও নিয়েছেন সাইফ। তাঁকে নানাভাবে উপদেশ দিয়ে সহযোগিতা করেছেন কারিনা কাপুর। কারিনার পরামর্শে এরই মধ্যে সংগ্রহ করেছে টম ফোর্ডের স্যুটও। উল্লেখ্য, এর আগে সাইফের মা শর্মিলা ঠাকুর কান চলচ্চিত্র উত্সবে জুরি বোর্ডের সদস্য হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন। এবারের কান উত্সবে সাইফ আলী খান ছাড়াও ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুর, মল্লিকা শেরওয়াত, ফ্রিডা পিন্টো ও মিনিষা লাম্বা যোগ দিচ্ছেন। সাইফ উত্সবে লাল গালিচায় হাঁটা ছাড়াও কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন।