কানহাইলাল-সাবিত্রী ওয়ার্ক সেন্টারে রামেন্দু মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানহাইলাল-সাবিত্রী ওয়ার্ক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
কানহাইলাল-সাবিত্রী ওয়ার্ক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

কানহাইলাল-সাবিত্রী ওয়ার্ক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেখক ও সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক শিব প্রকাশ। তাঁরা ভারতের মণিপুরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যনির্দেশক পদ্মভূষণ হেইসনাম কানহাইলালের কাজ নিয়ে থিয়েটার অব দ্য আর্থ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। ২০ মার্চ ভারতের দিল্লির সংগীত-নাটক আকাদেমিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
মণিপুরে প্রতিষ্ঠিত কানহাইলাল-সাবিত্রী ওয়ার্ক সেন্টারে ভারত ও অন্য দেশের নাট্যকর্মীরা বিভিন্ন মেয়াদে কর্মশালায় অংশ নিয়ে কানহাইলালের নাট্যপদ্ধতি অনুশীলন করতে পারবেন।
গত বছর বাংলাদেশ আইটিআই ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসবে কানহাইলাল নির্দেশিত কলাক্ষেত্র মণিপুরের দ্রৌপদী দারুণ প্রশংসিত হয়। এই নাটকে কানহাইলালের স্ত্রী সাবিত্রী অসামান্য অভিনয় করেন।