কানাডার উৎসবে ‘মনের মানুষ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডায় ‘রিচমন্ড ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস ফেস্টিভাল’-এ দেখানো হবে মনের মানুষ ছবিটি। কানাডার রিচমন্ডে কালচারাল সেন্টার ও প্লাজায় এ উৎসব শুরু হচ্ছে কাল ২১ জুলাই। উৎসবের শেষ দিন ২৪ জুলাই দেখানো হবে মনের মানুষ। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি.। ছবিটির চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সংগীত পরিচালনা ও সম্পাদনা করেছেন গৌতম ঘোষ। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, পাওলি দাম, সৈয়দ হাসান ইমাম, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, চঞ্চল চৌধুরী, চম্পা, রাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী প্রমুখ।