কানাডায় এলআরবির সংগীতসফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলআরবির সদস্যরা  ছবি: প্রথম আলো
এলআরবির সদস্যরা ছবি: প্রথম আলো

‘এর আগে কানাডায় দুবার গিয়েছিলাম। আমি একাই গিয়েছিলাম। তাও প্রায় সাত-আট বছর আগের কথা। এবারই প্রথম আমরা পুরো ব্যান্ড সেখানে যাচ্ছি। ১৫ দিন আমরা সেখানে থাকব। সেখানে আমরা তিনটি কনসার্টে গান করব।’ বললেন আইয়ুব বাচ্চু।
এলআরবি এবার কানাডায় যাচ্ছে। এই সংগীতসফরে এলআরবি তিনটি কনসার্টে গান করবে। জানা গেছে, আগামী ২০ এপ্রিল মন্ট্রিয়ল, ২৫ এপ্রিল এডমন্টন আর ২৭ এপ্রিল ক্যালগ্যারিতে আয়োজিত কনসার্টে গান করবে এলআরবি। এলআরবির এই সফরের আয়োজন করেছে বাংলাদেশ সলিডারিটি, এসএইচএস প্রোডাকশন ও স্বপ্নিল বাংলা।
আইয়ুব বাচ্চু আরও বলেন, ‘এ বছর যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় আরও দুটি সংগীতসফরের সম্ভাবনা রয়েছে। কথা হয়ে গেছে। ব্যাটে-বলে মিললেই আমরা তা ঘোষণা করব।’