কানাডায় গান করবেন পাপিয়া সারোয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে কানাডার বিভিন্ন শহরে অনুষ্ঠান আয়োজন করেছে প্রবাসী বাঙালিরা। আর এসব অনুষ্ঠানে গান করার জন্য পাপিয়া সারোয়ারকে আমন্ত্রণ জানিয়েছে তারা। গত বৃহস্পতিবার বিমানবন্দরে যাওয়ার আগে পাপিয়া সারোয়ার জানান, আজ ১৪ মে অনুষ্ঠান হবে মন্ট্রিয়েলে। এরপর হবে টরন্টো, অটোয়াসহ আরও কয়েকটি শহরে। তিনি বললেন, ‘শুনেছি, ভারতের কলকাতা থেকেও নাকি শিল্পী যাচ্ছেন। ভালোই হবে, প্রবাসী বাঙালিদের গান শোনাতে পারব।’