কানে অবশেষে ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই l ফাইল ছবি: এএফপি
ঐশ্বরিয়া রাই l ফাইল ছবি: এএফপি

ধর্মঘটের কবলে পড়ে নির্ধারিত সময়ে হাজির হতে পারেননি। তবে গত এক দশকেরও বেশি সময় ধরে কানের নিয়মিত অতিথি ঐশ্বরিয়া রাইকে ঠিকই দেখা যাবে। ২০ ও ২১ মে রেড কার্পেটে ‘হাই-হিল ধূলি’ দেবেন এই বলিউড তারকা।
কান চলচ্চিত্র উৎসবে প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়ালের দূত হিসেবে অংশ নেবেন ঐশ্বরিয়া। গত শুক্রবার রেড কার্পেটে হাজির হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকদের ধর্মঘটের কারণে লন্ডন থেকে ঠিক সময়ে পৌঁছাতে পারেননি। দেরিতে হলেও কানে আলো ছড়াবেন ঐশ্বরিয়া। পাশাপাশি এইডসের তহবিলবিষয়ক একটি অনুষ্ঠানেও অংশ নেবেন। এদিকে পরিচালক সঞ্জয় গুপ্ত জানিয়েছেন, তাঁর নতুন ছবি জাজবা দিয়ে বলিউডে প্রত্যাবর্তন হচ্ছে ঐশ্বরিয়ার। আইএএনএস।