কানে অ্যাশ মল্লিকা সোনম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান উৎসবে লাল গালিচায় তাঁর পা পড়ছে ১১ বছর ধরে। তবে এবারের পদার্পণে আছে আলাদা মাহাত্ম্য। এইডস প্রতিরোধে তহবিল গঠনে এগিয়ে আসছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। গতকাল মঙ্গলবার শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসবের ৬৫তম আসর। এ আসরে অংশ নেওয়ার পাশাপাশি ২৪-২৫ মে ওই দাতব্য কাজে থাকবেন এই বলিউড তারকা। অ্যাশ বললেন, ল’রেল প্যারিসের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় এইডসবিরোধী এই আয়োজনে অংশ নিতে পেরে গর্ববোধ করছি। এখান থেকে পাওয়া অর্থ দান করা হবে দ্য আমেরিকান ফাউন্ডেশন ফর এইডসে। এদিকে গত রোববার কান উৎসবে যোগ দিতে ফ্রান্সে পা রেখেছেন আরেক বলিউড তারকা মল্লিকা শেরাওয়াত। আর ল’রেল প্যারিসের শুভেচ্ছাদূত হিসেবে দ্বিতীয়বারের মতো লাল গালিচায় হাঁটার অপেক্ষায় আছেন সোনম কাপুর। আইএএনএস।