কানে অ্যাশের সঙ্গে আরাধ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৬তম কান উৎসবে লালগালিচায় হাঁটবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কানের লালগালিচায় এই তারকার সঙ্গে থাকবে তাঁর মেয়ে আরাধ্য বচ্চনও। ১৭ মাস বয়সী এই শিশু সঙ্গে পাবে পরিবারের আরেক সদস্য দাদা অমিতাভ বচ্চনকে। কানের মহিমা বোঝার বয়স হয়নি আরাধ্যর, তবে কান উৎসব যে তাকে বিশেষ খাতির করবে, তা ভালোই বোঝা যাচ্ছে। এখন দেখার বিষয় লালগালিচায় জনপ্রিয়তায় মা অ্যাশকেই টেক্কা দিয়ে বসে কিনা সে। তবে বচ্চন-পরিবারের খুদে এই সদস্যের একটি আফসোস হয়তো কাজ করবে পরবর্তী সময়ে; বাবা অভিষেক বচ্চনকে পাশে পাচ্ছে না সে। ধুম থ্রি ছবির শুটিং নিয়ে অভিষেক ব্যস্ত থাকবেন কান উৎসবের সময়। তাই আগেই জানিয়ে দিয়েছেন, চাইলেও সেখানে থাকতে পারছেন না তিনি। জি মিডিয়া ব্যুরো।