কানে আগামীদিনের নির্মাতাদের পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান উৎসবে সিনেফন্ডেশনের পুরস্কার ঘোষণা হয়ে গেছে এরই মধ্যে। এই বিভাগে প্রথম পুরস্কার জিতেছে ইসরায়েলের স্যাম স্পিগেল টেলিভিশন ও ফিল্ম স্কুলের ছবি ‘আনা’। ছবির নির্মাতা ওর সিনাই। দ্বিতীয় হয়েছে লন্ডন ফিল্ম স্কুলের ছবি ‘ইন দ্য হিলস’।
প্রথম পুরস্কার বিজয়ী ছবিটি পাবে ১৫ হাজার ইউরো। এ ছাড়াও ছবিটির নির্মাতা সুযোগ পাবেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবিটি কান উৎসবে প্রদর্শনের। দ্বিতীয় ছবিটি পুরস্কার হিসেবে পাবে ১১ হাজার ২৫০ ইউরো।
সারা বিশ্বের চলচ্চিত্র প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীদের ছবি জমা নেওয়া হয় সিনেফন্ডেশন বিভাগে। জমা পড়া দুই হাজার ৩৫০টি ছবি থেকে এই বিভাগে এ বছর নির্বাচিত হয়েছিল ১৮ টি ছবি।
জাপানি নির্মাতা নওমি কাওয়াসি ছিলেন এবারের বিচারকদের প্রধান।