কানে আড়াই ঘণ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র আড়াই ঘণ্টার জন্য কান উৎসব থেকে ঘুরে গেলেন শেরিল কোল! গত রোববার এই তারকা এসেছিলেন ল’রেলের শুভেচ্ছাদূত হিসেবে। তাড়াহুড়োর কারণও ছিল; ওই দিনই যুক্তরাজ্যে ছিল তাঁর নতুন ছবি হোয়াট দ্য এক্সপেক্ট হোয়েন ইউ আর এক্সপেক্টিং-এর উদ্বোধনী প্রদর্শনী। এ ছাড়া কমেডি ছবি দ্য ভয়েস-এর মহড়াও ছিল তাড়াহুড়োর আরেক কারণ। শেরিলের কাছের একজন জানালেন, একদিকে মুক্তি পাচ্ছে ছবি, আরেকদিকে কল মাই নেম-এর মুক্তির প্রহর গোনা; সব মিলিয়ে ভীষণ ব্যস্ততার মধ্যে আছেন শেরিল। তার মাঝে কান উৎসবে যোগ দিয়েছেন তিনি। ব্যাং শোবিজ।