কানে উডি অ্যালেনের নতুন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উডি অ্যালেন কান উৎসবে পা রাখতেই যথারীতি সাংবাদিক-আলোকচিত্রীদের হুড়োহুড়ি। ফটোসেশনের ফাঁকে তাঁর সরস কথাবার্তা শোনার জন্য ভিড়। এসবের মধ্য দিয়েই গত শনিবার কান উৎসবে হয়ে গেল এই মার্কিন পরিচালকের ইউ উইল মিট এ টল ডার্ক স্ট্রেনজার ছবির উদ্বোধনী প্রদর্শনী।সম্পর্ক, মৃত্যু, অসম বয়সের প্রেম এ সবকিছু নিয়েই উডি অ্যালেনের সাম্প্রতিক এই ছবি। তাঁর বেশ কিছু ছবিতে নিজে অভিনয় করলেও এবার অভিনয় করেননি উডি অ্যালেন। ৭৪ বছর বয়সী এ নির্মাতা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বয়সের কারণেই এখন আর ছবিতে অভিনয় করা সম্ভব হচ্ছে না তাঁর। ইউ উইল মিট এ টল ডার্ক স্ট্রেনজার ছবির শুটিং হয়েছে লন্ডনে। ওয়েবসাইট।