কানে এবার জাফর ও রাসৌলফকে সম্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারের চার দেয়ালের মধ্যে বন্দী করে রাখা হয়েছে তাঁদের। ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি এবং মোহাম্মদ রাসৌলফের ওপর এমন অবিচারের প্রতি নিন্দা জানিয়ে আসছে বিশ্বের অসংখ্য মানুষ। এবার তাঁদের সম্মান জানানো হবে কান চলচ্চিত্র উৎসবে। গেল শনিবার কানের সংগঠকেরা জানিয়েছেন, কানে এবার এ দুই নির্মাতার দুটি ছবি প্রদর্শিত হবে। ১১ মে শুরু হবে কান উৎসব। মোহাম্মদ রাসৌলফের গুড বাই ও জাফর পানাহির দিস ইজ নট আ ফিল্ম নামের ছবি দুটি প্রদর্শনীতে দেখানো হবে। ইরান সরকার ২০০৯ সালের ডিসেম্বরে ছয় বছরের জন্য কারাগারে পাঠায় এই দুজন কৃতী নির্মাতাকে। ওয়েবসাইট।