কানে এলেন প্রিয়তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান উৎসবের সামনে প্রিয়তী
কান উৎসবের সামনে প্রিয়তী

‘কান চলচ্চিত্র উৎসব থেকে উদ্দীপনা নিতে এসেছি। আগামী কোনো বছর নিজের ছবি নিয়ে আসব।’ বাংলাদেশি বংশোদ্ভূত মিজ আয়ারল্যান্ড (২০১৫) ও মিজ আর্থ ইন্টারন্যাশনাল মাকসুদা আখতার প্রিয়তী লিখেছেন তাঁর ফেসবুকের পাতায়।
গতকাল বুধবার আয়ারল্যান্ড থেকে কান উৎসবে পৌঁছেছেন এই মডেল ও অভিনেত্রী। প্রিয়তী পরেছেন আয়ারল্যান্ডের বিখ্যাত নকশাকার জন রোজার পোশাক।
প্রিয়তী বলেন, তিনি কান থেকে যাবেন আন্টিব। সেখান থেকে ফিরবেন আয়ারল্যান্ডে।
প্রিয়তী আয়ারল্যান্ডের সিনেমায় অভিনয়ও করেছেন। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক মিলে গেলে আবার শিগগিরই বাংলাদেশে যাবেন।
বাংলাদেশে এর মধ্যে বেশ কিছু সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়েছেন প্রিয়তী।