কানে জ্যাকি-মল্লিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান উৎসবে দেখা হয়ে গেল তাঁর সঙ্গে। তারপর মল্লিকা শেরাওয়াত তা জানিয়ে দিলেন টুইটারের মাধ্যমে, ‘পুরোনো বন্ধু জ্যাকি চ্যানের সঙ্গে দেখা করলাম। তাঁর সঙ্গে দেখা হওয়া অসাধারণ ব্যাপার। শিগগিরই ছবি পোস্ট করব।’ উল্লেখ্য, জ্যাকির সঙ্গে দ্য মিথ ছবিতে অভিনয় করেছিলেন মল্লিকা। বলিউডি এই তারকা ‘দ্য আমেরিকান ফাউন্ডেশন ফর এইডস রিসার্চ’ নামের এক বেসরকারি সংস্থার হয়ে দাতব্য কাজে অংশ নেবেন। সেখান থেকে পাওয়া অর্থ তুলে দেওয়া হবে এইডস প্রতিরোধের কাজে। আইএএনএস।