কানে ঝলমলে মল্লিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল কার্পেটে আকাশি ফুল হয়ে ফুটলেন মল্লিকা শেরাওয়াত। কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে রেড কাপের্টে আরও অনেক তারকার সঙ্গে হাজির হয়েছিলেন এই বলিউড তারকাও। পরনে ছিল পুচ্চির আকাশি জামা, আঁটসাঁট সেই জামা বুঝিয়ে দিচ্ছিল মল্লিকাকে কেন বলিউডের সবচেয়ে আবেদনময়ীদের একজন বলা হয়। মল্লিকার কানে ছিল দামি হিরের দুল। ঐশ্বরিয়া রাই আর সোনম কাপুরের অনুপস্থিতিতে কানের সব আলো যেন বলিউডের তরফ থেকে একাই চুরি করে নিলেন মল্লিকা।
বলিউডে তাঁর বাজারদর নিম্নগামী হলেও কানে কিন্তু মল্লিকাকে নিয়ে বেশ আগ্রহই দেখা গেল। এটি তাঁর পঞ্চমবারের মতো কানে আসা। মল্লিকা এবার কানে ভারতীয় চলচ্চিত্র নিয়ে বানানো বিশেষ প্যাভিলিয়নের উদ্বোধনও করবেন।