কানে নতুন অ্যাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর কান চলচ্চিত্র উৎসবে তুমুল সমালোচনা সহ্য করেছিলেন। এবার সেই সমালোচকদের মুখে ছাই দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই চিরচেনা রূপে আবির্ভূত কান উৎসবের লালগালিচায়। মেদ তো ঝরিয়েছেন বটেই, পোশাক ও মেকআপেও ছিল তাঁর রুচির প্রকাশ। রেড কার্পেটে পরনে ছিল কালো রঙের গাউন। সাক্ষাৎকার দেওয়ার সময় পরেছিলেন সাদা শার্ট ও কালো মারমেইড স্কার্ট। এ ছাড়া ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর পূর্তিতে আয়োজিত বোম্বে টকিজ ছবির গালা নাইটেও এসেছিলেন এই তারকা। তখন পরেছিলেন সব্যসাচীর নকশা করা কালো ও সোনালি রঙের লেহেঙ্গা শাড়ি। মোট কথা, ৬৬তম কান চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়েই অ্যাশভক্তরা সেই পুরোনো চেহারাতেই প্রিয় তারকাকে খুঁজে পেলেন যেন। জি মিডিয়া ব্যুরো।