কানে নাচলেন কিডম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনী অনুষ্ঠানে ল্যামবার্ট উইলসনের সঙ্গে নেচেছেন নিকোল কিডম্যান l ছবি: এএফপি
উদ্বোধনী অনুষ্ঠানে ল্যামবার্ট উইলসনের সঙ্গে নেচেছেন নিকোল কিডম্যান l ছবি: এএফপি

উৎসবে বিশেষ সম্মাননা পেয়েই গেছেন। তাঁর ছবি দিয়েই এবার উদ্বোধন হয়েছে কান চলচ্চিত্র উৎসবের। কানে সবার নজরও কেড়ে নিচ্ছেন নিকোল কিডম্যান। অস্ট্রেলীয় এই অভিনেত্রী এবার নাচলেন ল্যামবার্ট উইলসনের সঙ্গে। উইলসন এবারের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের উপস্থাপক।

ম্যাট্রিকস সিরিজের শেষ দুটি ছবিতে অভিনয় করা উইলসন তাঁর উদ্বোধনী বক্তৃতার সময়ই জানান, বেশ কয়েক বছর আগে একটি পার্টিতে কিডম্যানের সঙ্গে নাচার সৌভাগ্য হয়েছিল। যেটি ছিল তাঁর কাছে স্বপ্নের মতো। এই বলে তিনি মঞ্চ থেকে দর্শকসারিতে নেমে আসেন। কিডম্যানকে মঞ্চে তুলে নেন। দুজনে মিলে সালসা নাচে পা মিলিয়েছেন কিছুক্ষণ।