কানে নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিশ চলচ্চিত্রনির্মাতা লার্স ফন ট্রায়ারকে কান উৎসবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উৎসবের পরিচালকদের দাবি, এডলফ হিটলারের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল লার্স। এই ঘোষণা মেনে নিয়েছেন মেলানকোলিয়া ছবির পরিচালক লার্স। উৎসবে দেখানোর কথা ছিল মেলানকোলিয়া ছবিটি। গত বৃহস্পতিবার মেলানকোলিয়ার প্রযোজকদের একজন মেটা ফোলডেগার বললেন, ‘উৎসবের জন্য যা ভালো, তা-ই করেছেন এর পরিচালকেরা। তিনিও (লার্স) তা মেনে নিয়েছেন।’উল্লেখ্য, গত বুধবার এক সংবাদ সম্মেলনে লার্স ইহুদি ও ইসরায়েল নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন। পরে অবশ্য শাক দিয়ে মাছ ঢাকারও চেষ্টা চালিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আমি কোনো ভাষা বা জাতিবিদ্বেষী নই, কোনো রকম সাম্প্রদায়িক সংস্কারও নেই আমার মধ্যে। আর আমি নাৎসিও নই।’ ওয়েবসাইট।