কানে প্যাটিনসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের কানে একটি নয়, তাঁর দু-দুটি ছবি প্রদর্শিত হচ্ছে। মিটনাইড স্ক্রিনিংয়ে দেখানো হবে ডেভিড মিশদ পরিচালিত দ্য রোভার। আরেকটি ছবি অংশ নিচ্ছে মূল প্রতিযোগিতায়। ডেভিড ক্রনেনবার্গ পরিচালিত ম্যাপস অব দ্য স্টারস। এই দুই ছবির তারকা রবার্ট প্যাটিনসন হাজির হলেন কানের লালগালিচায়। ২৮ বছর বয়সী এই অভিনেতাকে ছেঁকে ধরেছিল তাঁর ভক্তরা। বিমানবন্দর থেকেই ভক্তদের মধুর যন্ত্রণার শিকার হন প্যাটিনসন। তাঁকে ঘিরে এ ধরনের ভিড়ে এত দিনে অভ্যস্তই হয়ে যাওয়ার কথা। কিন্তু তবুও প্যাটিনসনকে চমকিত মনে হয়েছে। প্যাটিনসনের সাবেক প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের ছবি ক্লাউডস অব সিলস মারিয়াও লড়ছে সেরা ছবি বিভাগে। আইএএনএস।