কানে বলিউডের তিন তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল ৬৪তম কান উৎসবে একা যাবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু না, সঙ্গী জুটে গেছে তাঁর। সঙ্গীদের নাম সোনম কাপুর ও ফ্রিদা পিন্টো। এই তিন তারকা কানে যাচ্ছেন ল’রিয়াল প্যারিসের মুখপাত্র হিসেবে। বিষয়টিতে ঐশ্বরিয়া দারুণ উচ্ছ্বসিত। বললেন, বরাবরই দেখা গেছে কান উৎসবে ল’রিয়াল প্যারিস একটি দেশ থেকে একজন মুখপাত্রকেই উপস্থাপন করে। কিন্তু এবার ভারত থেকে তিন-তিনজনকে উপস্থাপন করা হচ্ছে। সোনম ও ফ্রিদা যাচ্ছে, দারুণ খুশি আমি। আর এতে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বিশ্বে। টানা দশবার কানে যোগ দিয়েছেন ঐশ্বরিয়া। এবার ১১ মে কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও রেড কার্পেটের ওপর হাঁটবেন এই তারকা। সোনম হাঁটবেন মে মাসের ১৫ তারিখে। আর ফ্রিদা ১৯ মে। ওয়েবসাইট।