কানে ব্রিটিশ ছবির বন্দনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্রপ্রেমী তথা বিশ্বের নামজাদা তারকাদের পদভারে মুখরিত হয়ে উঠেছে ফ্রান্সের কান শহর। উৎসবে চলছে একের পর এক চলচ্চিত্রের প্রদর্শনী। তবে ব্রিটিশ ছবি উই নিড টু টক অ্যাবাউট কেভিন সমালোচক, দর্শক ও গণমাধ্যমের প্রশংসা কুড়িয়েছে বেশ। ভ্যারাইটি ম্যাগাজিন বলেছে, ‘লিওনাল শ্রিভারের সর্বাধিক বিক্রীত উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি অপূর্ব।’ স্ক্রিন ডেইলি বলেছে, ‘শক্তিমান একটি ছবি।’ ছবিটি পরিচালনা করেছেন লিন রামসে। একটি স্কুলে নৃশংস হত্যাকাণ্ডের পর খুনির মায়ের দৃষ্টিভঙ্গি থেকে ছবির ঘটনাপ্রবাহ এগিয়েছে। স্কটিশ পরিচালক রামসে বলেছেন, ‘এটি একটি মনস্তাত্ত্বিক ছবি। তবে কোনো সহিংসতার দৃশ্য নেই।’ ছবিটি বিবিসি ফিল্মসের অনুদানে তৈরি। ওয়েবসাইট।