কানে মল্লিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান চলচ্চিত্র উৎসবে চতুর্থবারের মতো আমন্ত্রণ পেয়েছেন বলিউড তারকা মল্লিকা শেরাওয়াত। বললেন, ‘কানে যোগ দেওয়ার সুযোগ পেয়ে আমি দারুণ রোমাঞ্চিত। এই উৎসবে প্রতিবারই ভিন্ন ভিন্ন কারণে অংশ নিয়েছি। এবার দি আমেরিকান ফাউন্ডেশন ফর এইডস রিসার্চ থেকে আমন্ত্রণ পেয়েছি। এইচআইভি প্রতিরোধ, চিকিৎসা, শিক্ষা ও সচেতনতামূলক প্রচারণায় কাজ করছে সংগঠনটি।’ তিনি আরও বলেন, ‘আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুটি ২০ বছর ধরে এইচআইভির সঙ্গে বাস করছে। যুক্তরাষ্ট্রের ওই প্রতিষ্ঠানের কর্মকাণ্ড আমি দেখছি। তা সত্যিই প্রশংসার দাবিদার।’ উৎসবে মল্লিকা ফ্রান্সের শীর্ষস্থানীয় গহনা তৈরির প্রতিষ্ঠান বুশের্যাঁর হীরার গহনা পরবেন। গায়ে থাকবে ক্রিশ্চিয়ান ডিয়র ও ডলচে গাব্বানার গাউন। টিএনএন।